1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এএসআই মাহাবুর হাসানের মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এএসআই মাহাবুর হাসানের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯৮ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, ​রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটি জেলায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ মাহাবুর হাসান দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। তার মৃত্যুতে জেলা পুলিশসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্র জানায়, গত ২৩ মার্চ কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত অবস্থায় দায়িত্ব পালনকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেট সংলগ্ন এলাকায় তাকে বহনকারী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ তিনি মারা যান।

সহকর্মীরা জানান, মাহাবুর হাসান ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদালাপী ও কর্তব্যনিষ্ঠ পুলিশ সদস্য ছিলেন। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাঙ্গামাটির পুলিশ সুপার এক শোকবার্তায় বলেন, মাহাবুর হাসান ছিলেন একজন নিবেদিত প্রাণ পুলিশ সদস্য। তার অকাল মৃত্যু জেলা পুলিশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar