1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাসিরনগরে দিঘীতে বিলীন সড়ক, ২২ বছরেও হয়নি সংস্কার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

নাসিরনগরে দিঘীতে বিলীন সড়ক, ২২ বছরেও হয়নি সংস্কার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৩০ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নাসিরনগর উপজেলা-এর কুন্ডা ইউনিয়নের কাহেতুরা পূর্বপাড় এলাকায় কাচ্চা দিঘীর পাড়ঘেঁষা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দীর্ঘ ২২ বছর ধরে অবহেলায় পড়ে আছে। সংস্কারের অভাবে প্রায় ৭০০ ফুট সড়ক ইতোমধ্যে দিঘীর পানিতে বিলীন হয়ে গেছে, ফলে স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুন্ডা-কাহেতুরা-ভলাকুট সড়কের অধিকাংশ অংশ পাকা হলেও প্রায় ১,২০০ ফুট রাস্তা এখনো কাঁচা ও বেহাল অবস্থায় রয়েছে। এর মধ্যে কাহেতুরা পূর্বপাড়ের আবু সালেক মিয়ার বাড়ি থেকে স্থানীয় মাদ্রাসা পর্যন্ত প্রায় ৭০০ ফুট সড়ক সম্পূর্ণভাবে দিঘীতে বিলীন হয়েছে।

এলাকাবাসী মাওলানা মামুন, সিরাজ মিয়া, মানিক মিয়া ও আবু জামালসহ অনেকে জানান, সড়কের এই দুরবস্থার কারণে গ্রামের বাইরে যাতায়াত, মৃতদেহ কবরস্থানে নেওয়া এবং কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় ৫ হাজার কৃষক তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে গিয়ে নিয়মিত সমস্যার সম্মুখীন হচ্ছেন।
কুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি অনু মিয়া বলেন, “মূল সড়কের উন্নয়ন হলেও কাচ্চা দিঘীর পশ্চিমপাড়ঘেঁষা পুরনো এই গুরুত্বপূর্ণ সড়কটি এখনো অবহেলিত। জনস্বার্থে দ্রুত এর উন্নয়ন প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিনেও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজিজুর রহমান ভুঁইয়া জানান, প্রায় ২২-২৩ বছর আগে তৎকালীন চেয়ারম্যান ওমরাও খান সড়কটির উন্নয়ন করেছিলেন। কিন্তু পরবর্তীতে সংস্কারের অভাবে ধীরে ধীরে তা দিঘীতে বিলীন হয়ে যায়।
বর্তমানে সড়কটির কোনো অস্তিত্ব নেই বললেই চলে; এটি এখন জলাশয়ের অংশে পরিণত হয়েছে এবং পথচারীদের চলাচল দীর্ঘদিন ধরেই বন্ধ।

কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাছির উদ্দীন ভুঁইয়া বলেন, “এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের মতো বরাদ্দ ইউনিয়ন পরিষদের নেই। এ জন্য সংসদ সদস্যের সহযোগিতা প্রয়োজন।”
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন-এর সংসদ সদস্য এম.এ. হান্নানের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
অন্যদিকে, এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন বলেন, “আমি নতুন যোগদান করেছি। সড়কটির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত এই সড়কটি পুনর্নির্মাণ ও সংস্কারের কার্যকর পদক্ষেপ নেওয়া।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar