1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডিজিটাল ভূমিসেবায় নতুন প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক

ডিজিটাল ভূমিসেবায় নতুন প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা ছাড়া আধুনিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণকে হয়রানিমুক্ত ও দ্রুত ভূমিসেবা নিশ্চিত করতে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় কাজ করছে।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জমির মালিকানা ও শরিকানা বাড়ার সঙ্গে সঙ্গে ভূমি ব্যবস্থাপনার জটিলতাও বেড়েছে। এ কারণে নির্ভুল রেকর্ড সংরক্ষণ, প্রযুক্তিনির্ভর সেবা ও পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। অনলাইনভিত্তিক সেবা চালুর ফলে জমিজমা সংক্রান্ত দুর্ভোগ কমবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, সারাদেশে বিভিন্ন আদালতে বর্তমানে ৪৭ লাখের বেশি মামলা বিচারাধীন, যার বড় অংশই জমিজমা সংক্রান্ত। এসব বিরোধ দ্রুত নিষ্পত্তিতে গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে নাগরিকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না এবং দুর্নীতি বা হয়রানির শিকার হতে হবে না।

তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার মাধ্যমে সরকার নির্বাচনী ইশতেহারের আরেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মেলায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ ও ভূমি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির সুবিধা রাখা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar