1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা

গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

মোঃ মাহাবুল ইসলাম অভি, গাজীপুর প্রতিনিধি
শুক্রবার (২ অক্টোবর), রাত ৮টা ১৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদলের আওতাধীন গাছা মেট্রো থানা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বোর্ডবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বড়বাড়ী এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দলীয় নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান ও প্রতিবাদ তুলে ধরতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে।

সমাবেশটি পরিচালনা করেন গাছা থানা বিএনপির সভাপতি বাবুল সিপাহী। এতে বক্তব্য দেন গাছা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ এম আলিফ এইচ, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ নাবিল সিপাহী, মোঃ ইফতেখার হোসেন (রাহাত) মোল্লা, সিয়াম ইসলাম এবং ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ শাকিল হোসেন জয়।

মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান ও প্রতিবাদ জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar