1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে ‘ফাদার অব অল বোম্বস’ আনছে ইরান থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ গাজীপুরে গাছায় মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক-পরিচালক গ্রেপ্তার খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ

থাইল্যান্ডে ‘সয়েল ফিভার’-এ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, সকাল ১০টা ০১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের চারটি প্রদেশে চলতি বছর ‘মেলিওয়ডোসিস’ বা ‘সয়েল ফিভার’ রোগে ৫৭০ জন আক্রান্ত হয়েছেন এবং ৪৫ জনের মৃত্যু হয়েছে। দূষিত মাটি ও পানি থেকে ছড়ানো এই সংক্রমণ ঠেকাতে কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। থাইল্যান্ডের সংবাদমাধ্যম খাওসেদ এ তথ্য নিশ্চিত করেছে।

নাখন রাচাসিমায় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অফিস ৯-এর পরিচালক ডা. সাইলাক ফিমখো জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত এই পরিসংখ্যান রেকর্ড করা হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন ৬৫ বছর ও তার বেশি বয়সীরা। এর পরেই রয়েছেন ৫৫ থেকে ৬৪ এবং ৪৫ থেকে ৫৪ বছর বয়সীরা।

পরিসংখ্যান অনুযায়ী, বুরিরামে সর্বোচ্চ ২৪৫ জন আক্রান্ত হয়েছেন এবং ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুরিনে ১৩৯ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, নাখন রাচাসিমায় ১৩৬ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু এবং চাইয়াফুমে ৫০ জন আক্রান্ত ও পাঁচজনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের কারণ ও সতর্কতা

বারখোল্ডেরিয়া সিউডোম্যালি নামের ব্যাকটেরিয়ায় এই রোগ হয়, যা প্রাকৃতিকভাবেই মাটি ও পানিতে থাকে। দীর্ঘ সময় বৃষ্টি ও বন্যার সময় সংক্রমণের ঝুঁকি বাড়ে, কারণ তখন মানুষ ভেজা মাটি, কাদা ও দূষিত পানির সংস্পর্শে বেশি আসে। কাটা স্থান বা ত্বকের ক্ষত, দূষিত ধুলাবালি শ্বাস-প্রশ্বাসের সঙ্গে গ্রহণ অথবা দূষিত পানি ও খাবার গ্রহণের মাধ্যমে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে।

স্বাস্থ্য কর্মকর্তারা কৃষক এবং বন্যার পানি নেমে যাওয়ার পর ঘরবাড়ি পরিষ্কার করা ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। ডা. সাইলাক ফিমখো বলেন, “মাটি ও পানির সঙ্গে সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। মাঠে কাজ বা বন্যাকবলিত এলাকা পরিষ্কার করার সময় রাবারের বুট, গ্লাভস এবং লম্বা ট্রাউজার বা উপযুক্ত পানিরোধী পোশাক পরতে হবে।”

বিভাগটি আরও জানায়, শরীরের কোনো স্থানে খোলা ক্ষত থাকলে তা পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত মাটি ও পানির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar