1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণ করবে বিএনপি সরকার -তারেক রহমানের - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক

পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণ করবে বিএনপি সরকার -তারেক রহমানের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণে বিএনপি সরকারই কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের পানি সংকট, কৃষি এবং দক্ষিণাঞ্চলের লবণাক্ততা মোকাবিলায় এসব প্রকল্প বাস্তবায়ন জরুরি।

বুধবার গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে ব্যারাজ নির্মাণের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় পানি থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে পদ্মা ব্যারাজ নির্মাণের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে খরার সময়ে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ফারাক্কার প্রভাবে দক্ষিণাঞ্চলে সমুদ্রের লবণাক্ত পানি প্রবেশ করছে, যা সুন্দরবনসহ বিভিন্ন এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে গাছপালা কমে যাওয়া এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষি ও পরিবেশ ঝুঁকিতে পড়ছে। তিনি জানান, এ পরিস্থিতি মোকাবিলায় সরকার খাল খনন কর্মসূচি শুরু করেছে।

কক্সবাজারে সড়ক নির্মাণে বিপুল পরিমাণ গাছ কাটার সম্ভাবনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তিনি সংশ্লিষ্ট মন্ত্রীকে গাছ না কেটে বিকল্প পরিকল্পনায় কাজ করার নির্দেশ দিয়েছেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, নতুন দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিয়ে গবেষণা এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar