1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার ও দলীয় প্রতীক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার ও দলীয় প্রতীক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার ব্যবহার না রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে দলীয় প্রতীক ও ইভিএম ব্যবহারের বিধানও বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে এবং এ জন্য নির্বাচন বিধিমালায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হচ্ছে।

নতুন বিধিমালা অনুযায়ী, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ বাতিল করা হবে। নির্দলীয় প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমার বাধ্যবাধকতাও থাকছে না। এছাড়া উপজেলা নির্বাচন ছাড়া স্থানীয় সরকারের অন্য সব স্তরের নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আব্দুর রহমানেল মাছউদ জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী ভোট বা পোস্টাল ভোটের ব্যবস্থা থাকছে না। একই সঙ্গে ফেরারি আসামি এবং আইসিটি আইনের মামলায় চার্জশিটভুক্ত কেউ প্রার্থী হতে পারবেন না।

তিনি বলেন, ঈদের পর সংশোধিত বিধিমালা চূড়ান্ত হতে পারে এবং জুনের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। নির্বাচন কমিশনের আশা, চলতি বছরের অক্টোবর থেকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করা সম্ভব হবে।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, নির্বাচন কমিশনের দৃঢ় অবস্থান এবং নির্বাচনী কর্মকর্তাদের সততার ওপর গুরুত্বারোপ করেন এই নির্বাচন কমিশনার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar