1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটির দুর্গম সীমান্ত থেকে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

রাঙ্গামাটির দুর্গম সীমান্ত থেকে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১২২ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে হেলিকপ্টারযোগে জরুরি ভিত্তিতে উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে তাকে বিমান বাহিনীর বিশেষ এয়ার ইভাকুয়েশনের মাধ্যমে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এনে ভর্তি করা হয়।​অসুস্থ ওই বিজিবি সদস্যের নাম হাবিলদার মোঃ এলাহান মিয়া (৪৯)। তিনি বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধীনে কর্মরত আছেন।

বিজিবি সূত্র জানায়, গতকাল দুপুর ১টার দিকে কান্তালং বিওপি থেকে লিংক টহলের দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির কাছাকাছি এলাকায় পৌঁছালে হাবিলদার এলাহান মিয়া হঠাৎ তাঁর বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা এবং অবশভাব অনুভব করেন। তাৎক্ষণিকভাবে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাঁকে প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার কোনো উন্নতি হয়নি।​ পরবর্তীতে ঢাকার পিলখানাস্থ বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে যোগাযোগ করা হলে তারা রোগীর মধ্যে ‘লেফট সাইডেড হেমিপ্যারেসিস’ (Left-sided Hemiparesis) বা একপাশ অবশ হয়ে যাওয়ার উপসর্গ গুরুতর বলে চিহ্নিত করেন। এরপরই তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।​ পার্বত্য অঞ্চলের অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় বিজিবির অপারেশন ও চিকিৎসা শাখার সমন্বিত উদ্যোগে দ্রুত বাহিনীর বিশেষ হেলিকপ্টার মোতায়েন করা হয়। দুুপুর ২টা ৩৬ মিনিটে হেলিকপ্টারটি চিম্বুলুই বিওপি থেকে অসুস্থ হাবিলদারকে নিয়ে উড্ডয়ন করে এবং নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে পৌঁছায়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

​বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দিন ফারুকী জানান, দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যই বাহিনীর অমূল্য সম্পদ। দুর্গম সীমান্ত অঞ্চলেও যাতে কোনো সদস্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে বিজিবি আধুনিক চিকিৎসা সহায়তা ও জরুরি উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ে উদ্ধার করে সেনাবাহিনী পরিচালিত সিএমএইচ-এ তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar