1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সভা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সভা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১০৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং কমনওয়েলথ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় শ্যামনগর অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দসহ শ্যামনগর সদর, ঈশ্বরীপুর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিরা।

এ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি দুর্যোগ ঝুকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে গনমাধ্যমের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন এবং প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে নারী, শিশু ও যুব প্রতিবন্ধীদের চাহিদা ও অধিকারকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সঠিক তথ্য প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে গণমাধ্যম প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পারে।

বক্তারা আরও বলেন, দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং পুনর্বাসন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অভিজ্ঞতা ও বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে গণমাধ্যমের কার্যকর ভূমিকা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar