1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ার বিবিবিলায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

লোহাগাড়ার বিবিবিলায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০৭ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা গ্রামে অবৈধ ইটভাটা স্থাপন এবং পরিবেশ ধ্বংসকারী মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদ-এর উদ্যোগে এবং স্থানীয় গ্রামবাসীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রামের কিছু ব্যক্তি পরিবেশবিধ্বংসী মাটি কাটা ও ইটভাটা স্থাপনের পক্ষে অবস্থান নিয়ে এসব কার্যক্রমে নানাভাবে সহযোগিতা করছেন। এতে কৃষিজমি, পরিবেশ ও জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে তারা দাবি করেন।
বক্তারা বলেন, “আর নয় অবৈধ ইটভাটা, আর চলবে না মাটি বাণিজ্য।” তারা সংশ্লিষ্টদের উদ্দেশে সতর্ক করে দিয়ে বলেন, গ্রামের সাধারণ মানুষের মতামত ও স্বার্থকে উপেক্ষা করে কেউ যদি মাটি কাটা বা অবৈধ ইটভাটার পক্ষে অবস্থান নেয়, তাহলে জনগণ তাদের বিরুদ্ধে সামাজিকভাবে অবস্থান নেবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিবিবিলা গ্রামের মানুষ আর কোনোভাবেই পরিবেশ ধ্বংসকারী ইটভাটা ও নির্বিচারে মাটি কাটা মেনে নেবে না। বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদ-এর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, পরিবেশ ও কৃষিজমি রক্ষার স্বার্থে তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে অব্যাহত থাকবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “জমি যার যার, মাটি সবার” এবং “মাটি কাটা বন্ধ কর, পরিবেশ রক্ষা কর” স্লোগান দেন।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি অবৈধ মাটি কাটা ও পরিবেশবিধ্বংসী ইটভাটা স্থাপনের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি বিবিবিলার পরিবেশ, কৃষিজমি ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও ইটভাটা স্থাপনের চেষ্টা চলায় পরিবেশের ভারসাম্য, কৃষি উৎপাদন এবং বসবাসের উপযোগী পরিবেশ হুমকির মুখে পড়েছে। এ কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar