1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার ভোট - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার ভোট

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে ভোট শুরু হবে। এর মধ্যেই সিটি করপোরেশন নির্বাচনও অনুষ্ঠিত হতে পারে।

স্থানীয় সরকার আইন সংশোধনের পর নতুন আচরণবিধি চূড়ান্ত করার কাজ চলছে। এদিকে স্থানীয় সরকারমন্ত্রী সংসদে সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে নির্বাচন শুরুর ইঙ্গিত দেওয়ার পর ভোট আয়োজনের প্রস্তুতি আরও জোরদার করেছে ইসি।

নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি করপোরেশন, ৪৯৫টি উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের তথ্য সংগ্রহ করা হয়েছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রতি তিন মাসে দুই ধাপে নির্বাচন সম্পন্ন করা হবে।

ইসি বলছে, ভোটের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও ভোটকেন্দ্র প্রস্তুত রয়েছে। পাশাপাশি দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়ার বিষয়ে ৩০ জুন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। রাজনৈতিক দলের প্রতীকের ভিত্তিতে প্রচারণার সুযোগও থাকবে না। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার রক্তপাতহীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar