1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাবনা জেলায় ভাতাভোগী সদস্য-সদস্যাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে: ২৬ টি বাইসাইকেল বিতরণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

পাবনা জেলায় ভাতাভোগী সদস্য-সদস্যাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে: ২৬ টি বাইসাইকেল বিতরণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬৪ জন খবরটি পড়েছেন

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ ২৯ জুন সোমবার ১১ টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য-সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাবনা জেলার ৯ টি উপজেলার সর্বমোট ২৬ (ছাব্বিশ) জন ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনার উদ্যোগে জেলা কমান্ড্যান্ট, মো: মাহবুবুর রহমান সরকার উপস্থিত থেকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরুপ ২৬ (ছাব্বিশ) জন সদস্য-সদস্যাদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

এ’সময় আরও উপস্থিত ছিলেন, রোকেয়া খাতুন সার্কেল অ্যাডজুট্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা। ও জনাব, মো: ফরহাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সদর, পাবনা। উপস্থিত ছিলেন।

মহাপরিচালক, মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্য-সদস্যাদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ ও সুযোগ-সুবিধা সৃষ্টি করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে বাইসাইকেল বিতরণ কার্যক্রম মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশের প্রান্তিক পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল ও সামাজিক অপরাধ দমনে আনসার ভিডিপি ভাতাভোগী সদস্য-সদস্যাদের ভূমিকা অপরিসীম। ভবিষ্যতে বাহিনীর এমন কার্যক্রম জননিরাপত্তা ও সামাজিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি সদস্য-সদস্যাদের মনোবল বৃদ্ধি ও দায়িত্বপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar