1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যে কোনো মূল্যে তিস্তা মাস্টারপ্ল্যান বাস্তবায়ন - সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

যে কোনো মূল্যে তিস্তা মাস্টারপ্ল্যান বাস্তবায়ন – সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে প্রকল্পটি জাতীয় অগ্রাধিকার হিসেবে বাস্তবায়ন করবে সরকার।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে নদী, খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগ করা হচ্ছে। পাশাপাশি পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষিসহ বিভিন্ন খাতে ব্যবহার করা যায়।

তিনি জানান, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে। গত তিন মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ও সুদ মওকুফের মাধ্যমে প্রায় ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন। আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষক কৃষক কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা ও বিভিন্ন সেবা পাবেন। এছাড়া প্রবাসীদের সেবা সহজ করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং শিক্ষা খাতে সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar