1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একটি ফলজ, একটি বনজ, একটি ঔষধি—সবুজ বার্তায় মুখর লোহাগাড়া - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

একটি ফলজ, একটি বনজ, একটি ঔষধি—সবুজ বার্তায় মুখর লোহাগাড়া

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৪২ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ২৯ জুন ২০২৬ সারা দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‌্যালি আয়োজনের অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়ায় মোস্তফা বেগম গার্লস স্কুল অ্যান্ড কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।
এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে “একমাত্র বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন রোধে প্রধান সহায়ক” শীর্ষক বিষয় নিয়ে একটি প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানিত অভিভাবক সদস্য নাজমুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সৈয়দ আহমদ, সিনিয়র শিক্ষক মোক্তারুল আলমসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ ধরনের কর্মসূচি নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar