নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘বাংলাদেশ নীতি’ অনুসরণ করা হচ্ছে, যার মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী হবে।
রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
রাষ্ট্রপতি আরও বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এবং নতুন ধরনের নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর কৌশল গ্রহণের বিকল্প নেই।