নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করতে বলেছে।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচারণা সামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকেই প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ও বার্তা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর ভাষ্য অনুযায়ী, সকালে সচিবালয়ে যাওয়ার পথে একটি সরকারি কর্মসূচির ব্যানারে নিজের ছবি দেখতে পান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সচিবালয়ে পৌঁছে তিনি মন্ত্রিপরিষদ সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরপরই মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করে।