1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্মার্ট প্রশাসন গড়তে আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতা চাইল আনসার-ভিডিপি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

স্মার্ট প্রশাসন গড়তে আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতা চাইল আনসার-ভিডিপি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কর্মসূচিকে আরও একধাপ এগিয়ে নিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) স্মার্ট প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ লক্ষ্যে তিনি আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এবং বাহিনীর সার্বিক ডিজিটাল সিস্টেমের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকার রুপরেখা উপস্থাপন করেন।

সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রম এবং AVERP (Ansar VDP Enterprise Resource Planning)-এর কোর ফিচারের প্রতিষ্ঠিত সুবিধাভোগীদের জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতে সংযুক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনাসমুহ উপস্থাপন করেন। তিনি জানান, AVMIS, APMIS, EMIS, AVJOBS, TRGMS, CRM, STDMS, IADMS ও AVSSO-সহ বিভিন্ন আন্ত:সংযুক্ত স্মার্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাহিনীর মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, মোতায়েন, ভাতা বিতরণ, জনসেবা এবং যেকোন আভিযানিক ও সামাজিক কর্মসূচিসহ কর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম ইতোমধ্যে সুবৃহৎ ও বিস্তৃত ডিজিটাল ব্যবস্হাপনায় পরিচালিত হচ্ছে।

মহাপরিচালক আরও উল্লেখ করেন যে, প্রায় ৬০ লক্ষ সদস্যের এই বৃহৎ বাহিনীর ক্রমবর্ধমান ডেটাবেইজ এবং বহুমাত্রিক ডিজিটাল ইন্টারঅ্যাকশন ভবিষ্যতে Big Data, Machine Learning (ML), Large Language Model (LLM) এবং Artificial Intelligence (AI) প্রযুক্তি উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে। তিনি আরও বলেন, বাহিনীর নিজস্ব ডেটাভিত্তিক LLM ও AI-চালিত অটোমেশন ব্যবস্থা ভবিষ্যতে স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা বিশ্লেষণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং জবাবদিহিমুলক জনসেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

মাননীয় মন্ত্রী উদ্যোগটিকে সময়োপযোগী, উদ্ভাবনী ও ভবিষ্যতমুখী হিসেবে অভিহিত করেন। তিনি প্রান্তিক পর্যায়ে বিশাল জনগোষ্ঠীর সম্পৃক্ত জনগুরুত্বপূর্ণ এই বিষয়টির সম্ভাব্যতা যাচাই এবং কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি অংশীজনদের সমন্বয়ে শিগগিরই একটি বিশেষ সভা আয়োজনের নির্দেশনা প্রদান করেন।

বিশেষজ্ঞদের মতে, আনসার-ভিডিপি’র বিদ্যমান ডিজিটাল অবকাঠামোর সঙ্গে AI ও LLM প্রযুক্তির সংযোজন কেবল বাহিনীর প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করবে না; বরং জাতীয় পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং নাগরিকসেবা আধুনিকায়নের ক্ষেত্রেও একটি কার্যকর মডেল হিসেবে ভূমিকা রাখতে পারে।

বাহিনীর ডিজিটাল ব্যবস্হাপনা শীর্ষক এই উপস্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) জনাব মো: রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar