1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৮ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চলমান অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পাহাড়ি মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড়ধসের কারণে আশ্রয়হীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিবির ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)।

বৃহস্পতিবার (০৯ জুলাই) কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ এবং কলেজ সংলগ্ন মিনি স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এই ত্রাণ বিতরণ করা হয়। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত প্রায় ৭০ জন স্থানীয় বাসিন্দার হাতে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।​বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল, খেজুর, চিড়া, মুড়ি, ব্রেড, বিস্কুট, চিনি, বিশুদ্ধ পানি ও ওআরস্যালাইনসহ বিভিন্ন ধরনের শুকনা খাবার।


ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ওয়াগ্গাছড়া জোন কমান্ডার ও কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।​এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে থাকা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্বিপাক বা মানবিক সংকটে বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় দেশের মানুষের পাশে থাকবে। ক্ষতিগ্রস্ত মানুষের এই সংকট কাটিয়ে উঠতে বিজিবির এ ধরনের মানবিক সহায়তা চলমান থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar