1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
"আমার গায়ে যতদিন পোশাক থাকবে, ততদিন মানুষের জানমালের পাহারা দিয়ে যাব"- ওসি সাফিউল ইসলাম - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

“আমার গায়ে যতদিন পোশাক থাকবে, ততদিন মানুষের জানমালের পাহারা দিয়ে যাব”- ওসি সাফিউল ইসলাম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
“আমার গায়ে যতদিন পুলিশের পোশাক থাকবে, ততদিন আমি মানুষের জানমালের পাহারা দিয়ে যাব। সাংবাদিকদের নিরাপত্তা, আইনগত সহায়তা এবং সত্য প্রকাশের ক্ষেত্রে পুলিশ সব সময় পাশে থাকবে।” সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম। শনিবার (১১ জুলাই) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ওসি সাফিউল ইসলাম বলেন, সাংবাদিক ও পুলিশের কাজের লক্ষ্য একটিই—সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে ভূমিকা রাখা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা যেমন সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন, তেমনি পুলিশও আইন প্রয়োগের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। তিনি সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে জনস্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল এর সঞ্চালনায় মতবিনিময় সভায় জাহিদ সুমন (মানবজমিন), আবু কাওছার (ইনকিলাব), সাইদুল ইসলাম সাঈদ (ভোরের ডাক), রনজীৎ বর্মন (এদিন), শেখ আফজালুর রহমান (মোহনা টিভি), অনাথ মন্ডল (প্রতিদিনের বাংলাদেশ), সুলতান শাজান (আগামীর সময়), উৎপল মন্ডল (প্রতিদিনের কথা), মনিরুজ্জামান মিশুক (আমার দেশ), মেহেদী হাসান মারুফ (এশিয়ান টিভি), আসাদুজ্জামান লিটন (দেশ সংযোগ), জি এম কামরুজ্জামান (অধিকার), আনিসুর রহমান (ভোরের কাগজ) প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, নিরাপত্তা ঝুঁকি এবং তথ্যপ্রাপ্তির বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা পুলিশ প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar