1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লংগদুতে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: আশ্রয়কেন্দ্রে খাদ্য ও পানি বিতরণ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

লংগদুতে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: আশ্রয়কেন্দ্রে খাদ্য ও পানি বিতরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৪৭ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটির লংগদু উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার উলুছড়ি আশ্রয়কেন্দ্রে সাময়িকভাবে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিরাপদ বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

রবিবার(১২জুলাই) ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।​

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে লংগদু জোনের সেনাসদস্যরা উলুছড়ি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা সেখানে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারগুলোর মাঝে শুকনা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।​

ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাসদস্যরা দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও বর্তমান প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।​লংগদু জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্যোগকালীন সময়ে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও সমান গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত সাধারণ মানুষ। ত্রাণ ও বিশুদ্ধ পানি পেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar