1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১১৬ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১২ জুলাই মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রায় ১৫০টি পরিবারের ছয় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার, সুপেয় পানি ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

​জানা গেছে, মারিশ্যা জোনের জোন কমান্ডারের নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার বায়তুশ শরফ মাদ্রাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বন্যার কারণে আকস্মিক খাদ্যসংকটে পড়া মানুষের তাৎক্ষণিক কষ্ট লাঘবে বিজিবি সদস্যরা সুশৃঙ্খল ব্যবস্থাপনায় খাবার বিতরণ করেন। এ সময় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়।
​খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি জোন কমান্ডার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের সাথে মতবিনিময় করেন। তিনি সকলকে বন্যা-পরবর্তী পানিবাহিত রোগ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন এবং যেকোনো প্রয়োজনে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

খাদ্য সহায়তার পাশাপাশি বন্যার্তদের স্বাস্থ্য সুরক্ষায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারিশ্যা জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, এএমসি-এর নেতৃত্বে ২৫০ জন অসুস্থ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি (জোন কমান্ডার, মারিশ্যা জোন)।​মারিশ্যা জোন সূত্রে জানা গেছে, খাদ্য ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিজিবি বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। একই সাথে পানিবন্দী মানুষের সার্বিক খোঁজখবর রাখা এবং স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar