দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়া দৌলতপুরে বর্ডার গার্ড বাংলাদেশ, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে উপজেলার প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে সীমান্তবর্তী এলাকার ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
চলমান বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সীমান্তবর্তী অঞ্চলের বহু দিনমজুর, কৃষিশ্রমিক ও নিম্নআয়ের মানুষ কর্মহারা হয়ে পড়েছেন। যার ফলে অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। এই প্রেক্ষাপটে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
সোমরার বেলা ১১ টায় এ উপলক্ষে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক সহ বিজিবি‘র কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা বিজিবির এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সীমান্তবর্তী মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।