1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৫ সদস্যকে পুরস্কার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৫ সদস্যকে পুরস্কার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৫ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (২১ জুলাই) ২০২৬, বিকেল ৫টা ০৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা) কল্যাণ সভায় চলতি মাসের নানা কল্যাণমূলক বিষয় ও পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন পেশ করেন। এরপর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাঁদের সার্বিক সুবিধা-অসুবিধা ও সমস্যাগুলো পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সদস্যদের কথা শোনেন এবং বেশ কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন। পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুজন কুমার মন্ডলসহ বিভিন্ন পদমর্যাদার মোট ৩৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও, অবসরজনিত কারণে (পিআরএল) জেলা পুলিশে কর্মরত ছয়জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, জেলা পুলিশের সার্কেল কর্মকর্তাবৃন্দ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশ প্রশাসনসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar