1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যশোর জেনারেল হাসপাতালের র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যশোর জেনারেল হাসপাতালের র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৮ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বুধবার (৫ আগস্ট), দুপুর ১টা ০৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েতের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন, বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য ডা. শেখ আতাহার তূর্য, ডা. পরাগ, ডা. শরিফুল আলম খান, ডা. নাজমুল হক, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. তমিজ, ডা. আলাউদ্দিন আল মামুন, ডা. তাহমিদ, ডা. সাইদুর রহমান ও ডা. হাফিজুর রহমান।

এছাড়া যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনচার্জ আরজিনা খাতুন, নার্সিং ইন্সট্রাক্টর লিনা নাসরিন, শারমিন পারভীন, স্বপ্না বিশ্বাস, মনোয়ারা আনসার, মনিরা খাতুন ও রুমানা আফরোজসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিদা খাতুন, সাধারণ সম্পাদক মোফাজ্জেল, মিডওয়াইফ বিষয়ক সম্পাদক পবিত্র বিশ্বাস, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক খুকু রানী দাস এবং কোষাধ্যক্ষ হাসি আরা খাতুন কর্মসূচিতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শকে হৃদয়ে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar