নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সোমবার (২৪ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাদক, সন্ত্রাস ও চোরাচালান দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চৌগাছা থানার ওসি মো. মামুনুর রশিদ পিপিএম। সোমবার (২৪ আগস্ট) সকালে যশোর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম তাকে এই সম্মাননা ও পুরস্কার প্রদান করেন।
পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাকে শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি দেওয়া হয়। অপরাধীদের আইনের আওতায় আনা এবং মাদকবিরোধী অভিযানে তার ধারাবাহিক সাফল্য জেলা পুলিশের নজর কেড়েছে।
চৌগাছা থানায় দায়িত্ব পালনকালে ওসি মামুনুর রশিদ অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার কর্মদক্ষতা ও সততার কারণে তিনি স্থানীয় জনগণের কাছেও ব্যাপক আস্থা অর্জন করেছেন।
এই অর্জনকে চৌগাছা থানা পুলিশ ও স্থানীয়দের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা জানান, ওসি মামুনুর রশিদের নেতৃত্বে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।