1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটের চামটাহাটে কুকুরের মুখ দেওয়া খামিরে তৈরি হচ্ছে পরোটা - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

লালমনিরহাটের চামটাহাটে কুকুরের মুখ দেওয়া খামিরে তৈরি হচ্ছে পরোটা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১২৭ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া, লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৬, সকাল ১১টা ১৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী চামটাহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মমিনুরসহ কয়েকটি চায়ের দোকানে পরোটা তৈরির খামিরে নিয়মিত কুকুর মুখ দিচ্ছে এবং সেই অংশ কেটে ফেলে বাকি খামির দিয়েই ক্রেতাদের খাবার পরিবেশন করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চামটাহাটে ইউনিয়ন পরিষদের জায়গায় অবৈধভাবে দোকান বসিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করা হচ্ছে। খামিরে কুকুরের মুখ দেওয়ার বিষয়টি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এছাড়া খোলা জায়গায় খাবার রাখার ফলে ধুলাবালি ও ময়লায় তা প্রতিনিয়ত দূষিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা বলেন, প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারিতে এনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গায় অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। দোকান সরানোর জন্য তিনবার নোটিশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি।

চেয়ারম্যান বলেন, দোকান সরানোর জন্য তিনবার নোটিশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে উচ্ছেদের আবেদন করা হয়েছে। আবেদনের প্রায় তিন মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, বিষয়টি কর্তৃপক্ষের নজরে রয়েছে এবং খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar