1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

গাজীপুরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭৯ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শনিবার (২৯ আগস্ট), রাত ৯টা ৪৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈরে মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার একটি গজারি বনের ভেতর থেকে মশিউর রহমান (৫০) নামের এক গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়রা বনের ভেতর মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত মশিউর রহমান কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার জিএম গার্মেন্টসের স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে বনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গলায় রশি পেঁচানো অবস্থায় একটি গজারি গাছে মরদেহটি অর্ধঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত মশিউর রহমান রংপুর জেলার গঙ্গাচড়া থানার রাজবল্লভ গ্রামের মৃত হাজী আমজাদ হোসেনের ছেলে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ওমর ফারুক বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar