1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় ৫১ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি সোহাগ গ্রেপ্তার - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

মোংলায় ৫১ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি সোহাগ গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৫ জন খবরটি পড়েছেন

মো: নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোংলায় পুলিশি বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মোঃ সোহাগ হাওলাদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি চৌকস দল মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রিজেকশন গলির উত্তর মাথায় অভিযান পরিচালনা করে। সেখানকার একটি লোহা-লক্করের দোকানের সামনের পাকা রাস্তায় সোহাগের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে। তল্লাশিকালে তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত সোহাগ হাওলাদার মোংলা পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয় বাংলা সড়ক এলাকার মৃত শাহজাহান হাওলাদার ও আয়েশা বেগমের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোহাগ দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মোংলা এলাকাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত রাখতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

​আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar