1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কটিয়াদীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: ভাইয়ের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

কটিয়াদীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: ভাইয়ের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৮ জন খবরটি পড়েছেন

রকি হাসান / স্টাফ রিপোর্টার
রবিবার (৩০ আগস্ট) ২০২৬, বিকেল ৩টা ২১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জের কটিয়াদীতে পৈতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে আপন ভাই-বোনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নুরুজ্জামান দেওয়ান ছয়জনকে অভিযুক্ত করে কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন—নুরুজ্জামানের ভাই আসাদুজ্জামান রতন (৪৫), মনিরুজ্জামান (৩৫), শামসুজ্জামান ফুরকান (৫৭), সুরুজ্জামান সুলতান (৫৩) এবং বোন আঁখি আক্তার (৩৫) ও নাজমুন্নাহার লাভলী (২৮)। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) সকালে নুরুজ্জামান ও তার পরিবারের সদস্যরা ব্যক্তিগত কাজে কিশোরগঞ্জ শহরে অবস্থান করার সময় এ ঘটনা ঘটে।

নুরুজ্জামানের দাবি, হামলায় তার প্রায় ১২ লাখ ২৬ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ জানাতে গেলে স্থানীয়দের সামনে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি আহত হয়েছেন বলে জানান।

ভুক্তভোগী মো. নুরুজ্জামান দেওয়ান বলেন, “আমার তিন বোন তাদের ওয়ারিশি সম্পত্তি আমাকে হেবা রেজিস্ট্রি করে দিয়েছেন। ২০১৯ সাল থেকে আমি ওই জমির খাজনা-খারিজ করে দখলে আছি। এখন জমি বিক্রি করতে গেলে ভাইয়েরা বাধা দিচ্ছেন এবং আমাকে খুন-জখমের হুমকি দিচ্ছেন।”

তবে অভিযোগ অস্বীকার করে নুরুজ্জামানের ভাই আসাদুজ্জামান রতন বলেন, “আমাদের বড় ভাই টিপসই দিয়ে মায়ের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকার সম্পত্তি নিয়েছেন। পরে আমাদের না জানিয়ে অন্য একজনের কাছে জমি বিক্রি করেছেন। বোনেরা তাকে হেবা দলিল দিয়েছে বলে তিনি দাবি করছেন, যা নিয়ে বিরোধ চলছে।”

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “ভাই-বোনদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুরের একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar