1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে পুত্রবধূ ও শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

যশোরে পুত্রবধূ ও শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৯ জন খবরটি পড়েছেন

উপজেলা প্রতিনিধি
রবিবার (৩০ আগস্ট), রাত ৯টা ০২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের মণিরামপুর উপজেলার শিরালি মদনপুর গ্রামে পুষ্পা দাস (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ ও বেয়াইনের বিরুদ্ধে। শনিবার (২৯ আগস্ট) রাতে এ ঘটনার পর নিহতের ছেলে হৃদয় দাসের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মিতা দাস ও সুনীতা দাসকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহতের ছেলে হৃদয় দাস জানান, শনিবার বিকেলে তিনি ভ্যান চালাতে বাইরে যান। রাতে খবর পান তার মা বেঁচে নেই। বাড়িতে ফিরে তিনি মায়ের থুতনির নিচে কাটা দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। তিনি অভিযোগ করেন, তার স্ত্রী মিতা দাস ও শাশুড়ি সুনীতা দাস মিলে তার মাকে পিটিয়ে হত্যা করেছেন।

হৃদয় দাস বলেন, “শাশুড়ি এর আগেও একাধিকবার আমাদের বাড়িতে এসে মার সাথে ঝগড়া করেছে এবং তাকে মারপিট করেছে। শনিবার রাতে বউ ও শাশুড়ি মিলে আমার মাকে পিটিয়ে মেরেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

ঘটনার পর অভিযুক্ত সুনীতা দাস দাবি করেন, শনিবার সন্ধ্যায় তিনি ও তার মেয়ে দোকানে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন পুষ্পা দাস বারান্দায় মৃত অবস্থায় পড়ে আছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

ওসি আরও বলেন, “অভিযুক্ত মিতা দাস ও সুনীতা দাস পুলিশি হেফাজতে রয়েছে। নিহতের ছেলের দাবির মুখে আমরা এজাহার গ্রহণ করছি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar