1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ সাজেকে ফের অবরোধ: পুলিশ ও সেনা পাহারায় ফিরলেন ৩ হাজার পর্যটক সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা

শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ঘেরের ভেড়িতে লাগানো ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক মো. আশরাফুল হোসেন (৩০)। উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শ্যামনগর থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, চালিতাঘাটা গ্রামের বাসিন্দা আশরাফুল হোসেন পাঁচ বিঘা জমির ঘেরের ভেড়িতে বর্ষাকালীন সবজি হিসেবে মিষ্টি কুমড়া চাষ করেন। সেখানে তিন শতাধিক মিষ্টি কুমড়ার গাছ ছিল। প্রতিটি গাছে প্রায় ১২ থেকে ১৫টি করে কুমড়া ধরেছিল। মঙ্গলবার ১ সেপ্টেম্বর রাতের কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁর ঘেরের ভেড়িতে ঢুকে সবগুলো গাছ কেটে দেয়।

অভিযোগে আশরাফুল হোসেন আরও উল্লেখ করেন, ঘটনার দিন রাতে তাঁর দুই প্রতিবেশী সাইফুল সরদার ও রাসেল সরদার ঘেরের পাশে তাঁর পূর্বপরিচিত দুই ব্যক্তিকে অবস্থান করতে দেখেছেন। এ কারণে তাঁদের সন্দেহ করা হচ্ছে। তবে ওই ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়ে তিনি নিশ্চিত নন।

সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, ঘেরের ভেড়িতে লাগানো গাছে কুমড়া ঝুলছে কিন্তু প্রতিটি গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশরাফুল ইট ভাঁটায় লেবারি করেন। তিনি ৫ বিঘা জমি হারি নিয়ে মাছ চাষ এবং তার ঘেরের ভেড়িতে সবজি চাষ শুরু করেন।

ভূরুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল হক বলে, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে তাই বলে এমন ক্ষতি করে না। প্রশাসনের কাছে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ভুক্তভোগী আশরাফুল হোসেন বলেন, ‘আমার কষ্টের চাষ করা মিষ্টি কুমড়ার গাছগুলো কেটে দেওয়ায় আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar