1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ সাজেকে ফের অবরোধ: পুলিশ ও সেনা পাহারায় ফিরলেন ৩ হাজার পর্যটক সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, যশোর
শুক্রবার (৪ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর ও কেশবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ মোট তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে যশোর-খুলনা ও যশোর-সাতক্ষীরা মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আমজেদ গাজী (৫৪), আসিরন বিবি (৬৫) ও রোকেয়া বেগম (৪৫)।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের উড়োতলা এলাকায় গড়াই পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমজেদ গাজী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত অপর যাত্রী আসিরন বিবিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।”

অন্যদিকে, শুক্রবার সকাল ৭টার দিকে কেশবপুর উপজেলার মধ্যকুল উত্তরপাড়া এলাকায় যশোরগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবিহীন বাস পথচারী রোকেয়া বেগমকে চাপা দেয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি এতিমখানা ভবনের সীমানাদেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে বাস চালকের সহকারী আহত হন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসোনা খাতুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি থানা হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar