1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মধ্যপ্রাচ্যে সেনাদের অবস্থান শনাক্তের শঙ্কায় মার্কিন সামরিক ডিভাইসে বিজ্ঞাপন ট্র্যাকার বন্ধ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ সাজেকে ফের অবরোধ: পুলিশ ও সেনা পাহারায় ফিরলেন ৩ হাজার পর্যটক সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা

মধ্যপ্রাচ্যে সেনাদের অবস্থান শনাক্তের শঙ্কায় মার্কিন সামরিক ডিভাইসে বিজ্ঞাপন ট্র্যাকার বন্ধ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক | শুক্রবার (৪ সেপ্টেম্বর) ২০২৬, রাত ৯টা ৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করে হামলার আশঙ্কার মধ্যে সামরিক বাহিনীর বিভিন্ন ফোন ও কম্পিউটারে বিজ্ঞাপন ট্র্যাকার বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। বিজ্ঞাপন শিল্পের সংগৃহীত এবং ডেটা ব্রোকারদের কাছে বিক্রি করা অবস্থান সংক্রান্ত তথ্য ব্যবহার করে সেনাদের গতিবিধি শনাক্ত ও লক্ষ্যবস্তু বানানোর ঝুঁকি এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী সিনেটর রন ওয়াইডেনকে জানিয়েছে, প্রায় দুই মাস আগে সামরিক বাহিনীর কম্পিউটার ও মোবাইল ফোনে থাকা বিজ্ঞাপন ট্র্যাকার বন্ধ করা হয়েছে। ইউএস স্পেশাল অপারেশনস কমান্ড পৃথক এক চিঠিতে জানিয়েছে, তাদের উইন্ডোজ ডিভাইসগুলোতেও সম্প্রতি এসব ট্র্যাকার নিষ্ক্রিয় করা হয়েছে। সেনাবাহিনী জানায়, মোবাইল ডিভাইসের সঙ্গে যুক্ত বিজ্ঞাপন ট্র্যাকার চলতি বছরের শুরুর দিক থেকেই বন্ধ রয়েছে।

নৌবাহিনীও সামরিক ডিভাইসে এসব ট্র্যাকার বন্ধ করার কথা নিশ্চিত করেছে। মোবাইল বিজ্ঞাপন ট্র্যাকার বা ‘মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি’ (এমএআইডি) হলো নির্দিষ্ট ডিভাইসের সঙ্গে যুক্ত একটি অনন্য পরিচয়, যা বিভিন্ন অ্যাপে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করতে ব্যবহৃত হয়। ডেটা ব্রোকাররা বিজ্ঞাপন শিল্প থেকে এসব তথ্য সংগ্রহ করে বিক্রি করায় যুদ্ধক্ষেত্রে মোতায়েন সেনাদের অবস্থানসংক্রান্ত তথ্য বাণিজ্যিকভাবে কেনা সম্ভব হতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা।

সিনেটর রন ওয়াইডেন বলেন, সামরিক বাহিনীর নেওয়া পদক্ষেপগুলো যে এই হুমকি পুরোপুরি নিষ্ক্রিয় করতে কার্যকর হয়নি, তা স্পষ্ট। রিপাবলিকান প্রতিনিধি প্যাট হ্যারিগান বলেন, যুক্তরাষ্ট্রের শত্রুদের এমন সুযোগ থাকা উচিত নয় যে তারা ক্রেডিট কার্ড দিয়ে তথ্য কিনে মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করতে পারবে।

স্মার্টফোন থেকে তৈরি হওয়া অবস্থানসংক্রান্ত তথ্য কমানোর এই উদ্যোগ এমন সময় নেওয়া হলো, যখন যুদ্ধক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করছে মার্কিন সামরিক বাহিনী। জুলাই মাসে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, মধ্যপ্রাচ্যে মোতায়েন কিছু মার্কিন সেনাকে তাদের মোবাইল ফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। ইরান ওই অঞ্চলে মার্কিন ঘাঁটির অবস্থান শনাক্ত করতে পারে এমন আশঙ্কায় এই কড়াকড়ি আরোপের কথা ভাবছে পেন্টাগন।

গোপনীয়তা ও বিজ্ঞাপন প্রযুক্তি প্রতিষ্ঠান ডিক্রিপ্টঅ্যাডসের সহপ্রতিষ্ঠাতা জ্যাক এডওয়ার্ডস বলেন, সামরিক বাহিনীর পরিচালিত ডিভাইসে এমএআইডি বন্ধ করা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। তবে তিনি সতর্ক করে বলেন, অন্যান্য অ্যাপ বা নেটওয়ার্ক তথ্যের সঙ্গে ডিভাইসের কারিগরি তথ্য মিলিয়েও সেনাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হতে পারে।

পেন্টাগন জানিয়েছে, আইনপ্রণেতাদের চিঠির জবাব সরাসরি দেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar