1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ সাজেকে ফের অবরোধ: পুলিশ ও সেনা পাহারায় ফিরলেন ৩ হাজার পর্যটক সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের রৌমারীতে সারের দাবিতে ডিলারের গোডাউনের টিনের বেড়া ভেঙে শতাধিক বস্তা সার লুট করেছেন উত্তেজিত কৃষকরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রৌমারী মহিলা কলেজপাড়াস্থ মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কৃষকরা জানান, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওই ডিলার পয়েন্টে গভীর রাত থেকে সারের জন্য অপেক্ষা করছিলেন তারা। দীর্ঘসময় পার হওয়ার পরও ডিলার সার বিতরণ শুরু না করায় কৃষকরা উত্তেজিত হয়ে পড়েন এবং একপর্যায়ে গোডাউনের বেড়া ভেঙে সার নিয়ে যান।

মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার মো. মতিয়ার রহমান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণ করার কথা ছিল। পরিস্থিতি উত্তপ্ত দেখে প্রশাসনের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যাই। এর মধ্যেই ধৈর্যহারা কৃষকরা শতাধিক ইউরিয়া সারের বস্তা নিয়ে যান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া বলেন, সারের কোনো সংকট নেই। কৃষকরা ধৈর্য ধরে সার উত্তোলন করলে কোনো সমস্যা হবে না। আগামীকাল থেকে খোলাবাজারে সার দেওয়ার ব্যবস্থা করা হবে, এতে সার নিয়ে গুজব আর থাকবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান বলেন, আমি নিজেই বিভিন্ন সার ডিলার পয়েন্টে ঘুরে মনিটরিং করছি। একটি পয়েন্টে বিশৃঙ্খলা হয়েছিল, পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar