নিজাম পাটোয়ারী, ঝিকরগাছা প্রতিনিধি
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর), ২০২৬ | সকাল ১১:২৯
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামে নিজাম পাটোয়ারী নামের এক কৃষকের পেঁপে বাগান কেটে নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান ভুক্তভোগী কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম পাটোয়ারী নিজের জমিতে শখের বসে ও বাণিজ্যিক উদ্দেশ্যে পেঁপে চাষ করেছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে অধিকাংশ গাছ কেটে ফেলে। এতে কৃষকের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ভুক্তভোগী কৃষক নিজাম পাটোয়ারী বলেন, “আমি অনেক আশা নিয়ে বাগানটি করেছিলাম। কে বা কারা শত্রুতা করে আমার পেঁপে গাছগুলো কেটে ফেলেছে তা বুঝতে পারছি না। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এলাকাবাসী জানান, ফতেপুর গ্রামে এমন ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাগানের গাছগুলো কেটে ফেলায় ওই কৃষক পথে বসার উপক্রম হয়েছেন। স্থানীয়রা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।