1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজধানীতে স্ত্রীকে হত্যার পর শ্বশুরবাড়িতে খবর দিলেন স্বামী, গ্রেপ্তার ১ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ সাজেকে ফের অবরোধ: পুলিশ ও সেনা পাহারায় ফিরলেন ৩ হাজার পর্যটক সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে স্ত্রীকে হত্যার পর শ্বশুরবাড়িতে খবর দিলেন স্বামী, গ্রেপ্তার ১

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬), সন্ধ্যা ৬টা ১৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর শেওড়াপাড়ায় পারিবারিক কলহের জেরে সানজিদা আক্তার (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শুকরান এস এম শান্তর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর শান্ত নিজেই কুমিল্লায় থাকা শ্বশুরবাড়ির সদস্যদের ফোন করে মৃত্যুর খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে দেখেন, শান্ত নিজেই স্ত্রীর মরদেহ গোসল করাচ্ছেন।

গত রবিবার রাতে পূর্ব শেওড়াপাড়ার অরবিট গলির ৯৫১/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাফরুল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে। নিহতের বাবা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে সানজিদার সঙ্গে শান্তর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। সন্তানহীন এ দম্পতি পূর্ব শেওড়াপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন।

রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শান্ত সানজিদাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতেই তার মৃত্যু হয়। সোমবার সকালে নিহতের পরিবারের সদস্যরা কুমিল্লা থেকে ঢাকায় এসে দেখেন, শান্ত নিজেই মরদেহ গোসল করাচ্ছেন।

বিষয়টি পুলিশকে জানানো হলে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্ত শান্ত বেকার ছিলেন। নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar