জেলা প্রতিনিধি
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর), ২০২৬ | রাত ৮:৪৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন মাদ্রাসা শিক্ষার্থীকে ধারাবাহিকভাবে ধর্ষণের অভিযোগে আবুল বাশার (৩৩) নামের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুর পৌরসভার দুধসর এলাকার দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক।
পুলিশ জানায়, গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর তল্লাশি চালিয়ে শিক্ষকের কক্ষ থেকে যৌন উত্তেজক হারবাল ওষুধ উদ্ধার করেছে পুলিশ।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “গত কয়েক দিনে ধারাবাহিকভাবে মাদ্রাসার তিন শিক্ষার্থীকে ধর্ষণ করেন প্রধান শিক্ষক আবুল বাশার। সোমবার এক শিক্ষার্থীর দাদা মাদ্রাসায় এলে ভুক্তভোগী এক শিক্ষার্থী তাকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা মাদ্রাসায় এসে ওই শিক্ষকের ওপর চড়াও হলে পুলিশ তাকে আটক করে।”
ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আবুল বাশারকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক আবুল বাশারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।