1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুনফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ রায়পুরায় বাস ও পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত রাঙামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক নেত্রকোণার দুর্গাপুরে মাদকের আখড়ায় পরিণত হওয়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন BUP-এর শিক্ষার্থী সাদাফ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন লোহাগাড়ায় ভোটকেন্দ্র সংস্কারের ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

যশোরে বাড়ির দেয়াল থেকে ককটেল উদ্ধার, এলাকায় আতঙ্ক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বুধবার (৯ সেপ্টেম্বর) ২০২৬, রাত ১০টা ৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর শহরের বেজপাড়া বনানী রোড এলাকার একটি বাড়ির দেয়াল থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে বস্তুটি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বেজপাড়া বনানী রোডের ডাস্টবিনের গলিতে একটি বাড়ির দেয়ালে বোমাসদৃশ বস্তুটি প্রথম দেখতে পান মহল্লা নিরাপত্তা কমিটির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক অফিসের সভাপতি মন্তেজ আলী। বিষয়টি নজরে আসার পর তিনি দ্রুত প্রশাসনকে অবহিত করেন।

দুপুর আনুমানিক ৩টার দিকে বস্তুটি এলাকাবাসীর নজরে আসে। খবর পেয়ে বিকেল ৫টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এই গলিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে আসছে। বিশেষ করে সন্ধ্যার পর গলিটিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ কারণে দেয়ালের ওপর ককটেল পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, “বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X