দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মোঃকামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি।
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, এক মাদকসেবী ও জিআর সাজা পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুই আসামির হেফাজত থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বুধবার (৯ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. মাসুম রহমান (২৭), পিতা—মো. ইসমাইল হোসেন, স্থায়ী ঠিকানা সাপমারা পাহাড়, বর্তমান ঠিকানা এডিসি কলোনী এবং উচ্ছাস দাশ (২৪), পিতা অরুন দাস, সাং—আসামবস্তি, রাঙামাটিকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার মো. মাসুম রহমানের বিরুদ্ধে জিআর সাজা পরোয়ানা মুলতবি থাকায় তাকে ওই সাজা পরোয়ানামূলে গ্রেফতার দেখানো হয়েছে।
এ ছাড়া মাদক কারবারের অভিযোগে দীপক দাস (৫৫), পিতা—মনমোহন দাস, সাং কলেজ গেইট এবং তোতা মিয়া (২২), পিতা মৃত আব্দুস ছোবহান, সাং রিজার্ভ বাজার, কোতয়ালী, রাঙামাটিকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে মো. ইমন হোসেন (২০), পিতা মো. দুলাল হোসেন, সাং—ওয়াপদা কলোনী, ৪ নম্বর ওয়ার্ড, কোতয়ালী, রাঙামাটিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।