1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অনিয়মের অভিযোগে ডব্লিউএইচও থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পাথরঘাটায় ১৭ হাজার টাকায় বিক্রি হলো ২ কেজি ৯০০ গ্রামের ইলিশ কুমারখালীতে সারের কৃত্রিম সংকট তৈরি: ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে আগুন, নিহত ২৫ পথে পথে গাছের বীজ ছড়িয়ে চলেছে প্রকৃতিপ্রমী কামরুজ্জামান নেত্রকোণায় জুয়ার আসরে আটক যুবদল নেতা ও ৩ সরকারি চাকরিজীবীসহ ৮ জন সুন্দরবনে আত্মসমর্পণ করল ‘নানা ভাই’ বাহিনীর ১২ বনদস্যু সরকারি স্কুল-কলেজের অব্যয়িত হাজার কোটি টাকা কোষাগারে নিতে চায় সরকার লোহাগাড়ায় ভাতার কার্ড ও সনদের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিলুপ্ত র‍্যাব, সংসদে পাস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬), বিকেল ৪টা ২৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ কর পরিশোধের নির্দেশনা দিয়ে এ রায় ঘোষণা করেন।

আদালত কর না দেওয়ার বিষয়ে গ্রামীণ কল্যাণের দায়ের করা রিটের রুল খারিজ করে দিয়েছেন। এই রায়ের ফলে ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত আয়কর বাবদ ওই অর্থ আদায় করতে এনবিআরের আর কোনো আইনি বাধা রইল না।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর সংক্রান্ত আগের একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেছিলেন। সেই সময় মামলাটির নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয় এবং পরবর্তীতে নতুন বেঞ্চে শুনানির জন্য স্থানান্তর করা হয়।

পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭—এই পাঁচ করবর্ষের জন্য এনবিআর গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা কর দাবি করে। এই দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানির পর আদালত তখন রুল জারি করেছিলেন, যা আজ নতুন বেঞ্চের রায়ে খারিজ হয়ে গেল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X