নিউজ ডেস্ক
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৭টা ২৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানবন্দরের গোলচত্বর সংলগ্ন উত্তর পাশের ফুটপাত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)। এপিবিএন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতদের শরীর তল্লাশি করে ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আজ বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।