1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ - bdtelegraph24.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ শিকারের ফাঁদ জব্দ, পালিয়ে গেল শিকারীরা কুষ্টিয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১, আহত ২০ ইয়েমেনে হুতিদের ওপর হামলার অনুরোধ সৌদি যুবরাজের, প্রত্যাখ্যান ট্রাম্পের পাবনায় পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ লোহাগাড়ায় বার আউলিয়া ডিগ্রি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫ ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা শাহজালাল বিমানবন্দরে ৮৬১ গ্রাম স্বর্ণসহ আটক ৩

লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটে উপজেলার চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চুনতী রেঞ্জ কার্যালয়ের সামনে একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির একপর্যায়ে চালকের সিটের পেছনের পকেট থেকে বিশেষ কৌশলে লুকানো ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর থানার খুরুসকুল এলাকার মোঃ তারেকুল ইসলাম (২৬) ও মোঃ রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে মাদক ও অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিলেন তারা।

পুলিশ জানায়, একই এলাকার মামুন নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে তারা এসব অবৈধ পণ্য পরিবহন করছিলেন। মামুন মাদক ও অস্ত্র গ্রহণের উদ্দেশ্যে আগেই বাসযোগে চট্টগ্রাম শহরে চলে গেছেন বলে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেন।

পলাতক মামুনকে গ্রেফতার এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মাদক ও অস্ত্রের ঘটনায় প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X