1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১, আহত ২০ - bdtelegraph24.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্ব সুন্দরবনে ট্রলারসহ ৪ বস্তা হরিণ শিকারের ফাঁদ জব্দ, পালিয়ে গেল শিকারীরা কুষ্টিয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১, আহত ২০ ইয়েমেনে হুতিদের ওপর হামলার অনুরোধ সৌদি যুবরাজের, প্রত্যাখ্যান ট্রাম্পের পাবনায় পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ লোহাগাড়ায় বার আউলিয়া ডিগ্রি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫ ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা শাহজালাল বিমানবন্দরে ৮৬১ গ্রাম স্বর্ণসহ আটক ৩

কুষ্টিয়ায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ১, আহত ২০

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ জন খবরটি পড়েছেন

জেলাপ্রতিনিধি, কুষ্টিয়া
শুক্রবার (১১ সেপ্টেম্বর), বিকেল ৩টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে জাহান আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের দৌলতপুর উপজেলার কাতলামারী ও খলিসাকুন্ডী মাঠের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহান আলী মিরপুর উপজেলার সদরপুর মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা আয়ব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী যাত্রীবাহী বাসটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কলাবোঝাই নছিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহান আলীর মৃত্যু হয় এবং উভয় যানবাহনের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী ও কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X