1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে বিনষ্ট - bdtelegraph24.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরের পুরোনো ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম গ্রিসে নবম পে-স্কেল: ৭ পৃথক এসআরও জারি ও আইবাসে বেতন নির্ধারণের প্রস্তুতি শ্যামনগরে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল লোহাগাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি সার ব্যবস্থাপনা ও সরবরাহ তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম গঠন বাগেরহাটের শরণখোলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু পার্বত্য চট্টগ্রামে তিন উচ্চপর্যায়ের কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন বাঘারপাড়ায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে বিনষ্ট বাগেরহাটে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, ২২ ফোন ও ৪ ব্যাংক কার্ড জব্দ লোহাগাড়ায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি সামীমা আর স্বপ্না

বাঘারপাড়ায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে বিনষ্ট

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে উদ্ধার করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের রাধানগর বাওড়-সংযুক্ত খালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর বাওড়-সংযুক্ত খালে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল ব্যবহার করে মাছ ধরার খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রিপন কুমার ঘোষের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাল থেকে প্রায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা জালগুলো ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনসাধারণের সামনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রিপন কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর বাওড়-সংযুক্ত খালে চায়না জাল থাকার খবর পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জালগুলো নিয়ম অনুযায়ী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

 এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X