1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ - bdtelegraph24.com
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

মোঃ শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
রবিবার (১৩ সেপ্টেম্বর), রাত ৮টা ৫৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে উপজেলার আন্ধারমানিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, ৫৫০ পিস ইয়াবা ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলামকে (৩৫) আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন—নাজমুল (৩২), রাজু (১৯), কবীর হোসেন (৪৫), ইব্রাহিম (৪৫) ও মতিউর রহমান। তারা সবাই কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ঈমান আলী জানান, পুলিশ সন্ত্রাসীদের ধরে নিয়ে যাওয়ায় এলাকার মানুষ এখন শান্তিতে থাকতে পারবে।

কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “এই সফল অভিযানে আমরা মাদক ও অস্ত্র উদ্ধার করেছি এবং এলাকার চিহ্নিত অপরাধীদের আটক করেছি। মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X