1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় ৭ মাস পর নিখোঁজ কিশোরের সন্ধান, পা হারাল ভিক্ষাবৃত্তির চক্রে - bdtelegraph24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় আখের বাম্পার ফলন, ন্যায্য দাম নিয়ে শঙ্কায় চাষিরা লোহাগাড়ায় ৭ মাস পর নিখোঁজ কিশোরের সন্ধান, পা হারাল ভিক্ষাবৃত্তির চক্রে মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লোহাগাড়ায় ৭ মাস পর নিখোঁজ কিশোরের সন্ধান, পা হারাল ভিক্ষাবৃত্তির চক্রে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার (১৪ সেপ্টেম্বর) ২০২৬, সকাল ৮টা ১৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় সাত মাস আগে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী কিশোর মো. রায়হানকে ভিক্ষাবৃত্তিরত অবস্থায় উদ্ধার করেছে তার পরিবার। চুনতি সীরাত মাহফিলে ভিক্ষা করার সময় বাবার সঙ্গে দেখা হলে রায়হান জানায়, একটি চক্র তাকে ঢাকায় নিয়ে জোরপূর্বক পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করেছে।

দিনমজুর নাজিম উদ্দিনের ছেলে রায়হান সাত মাস আগে চুল কাটার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবার দিশেহারা হয়ে পড়েছিল। গতকাল চুনতি সীরাত মাহফিলের সমাপনী দিনে স্থানীয় এক ব্যক্তি তাকে ভিক্ষা করতে দেখে তার বাবাকে খবর দেন।

রায়হান জানায়, চুনতি থেকে কক্সবাজার হয়ে একটি চক্র তাকে ঢাকায় নিয়ে যায়। ঢাকার একটি রেলওয়ে স্টেশনের কাছে চক্রটি তার ডান পা কেটে ফেলে এবং তাকে ভিক্ষা করতে বাধ্য করে। সে আরও জানায়, তার মতো আরও কয়েকজন শিশুকে একই কায়দায় ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করছে ওই চক্র। প্রতিদিন ভিক্ষা থেকে ৫০০ টাকা করে চক্রের সদস্যদের দিতে হতো।

নাজিম উদ্দিন বলেন, সাত মাস আগে ছেলেকে চুল কাটার জন্য ১০০ টাকা দিয়ে বাড়ি থেকে পাঠিয়েছিলাম। সেদিন একটি মিছিলের গাড়িতে করে সে চুনতি বাজারে যায়, এরপর আর ফেরেনি। গতকাল সীরাত মাহফিলে পরিচিত একজন তাকে দেখে আমাকে খবর দেয়। সেখানে গিয়ে দেখি আমার ছেলের ডান পা নেই।

এক পা হারিয়ে রায়হানের স্বাভাবিক জীবন এখন অনিশ্চিত। স্থানীয়রা অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র শিশুদের শারীরিক সক্ষমতা কেড়ে নিয়ে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করছে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X