1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে মো. আজাহার (৪) ও মানহা আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. আজাহার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়ার জামাল উদ্দিনের ছেলে। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। অপর শিশু মানহা আক্তার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইছামতি আলীনগর এলাকার জিয়াবুল হকের মেয়ে এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য ইসহাকের নাতনি।

স্থানীয়রা জানান, বাড়ির সামনে পুকুরপাড়ে খেলার সময় অসাবধানতাবশত দুই শিশু পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দীর্ঘক্ষণ খুঁজে না পেয়ে পুকুরে জাল ফেলেন। একপর্যায়ে জালে শিশু দুটির মরদেহ উঠে আসে।

পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাক আহমেদ বলেন, “পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর খবর শুনেছি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar