নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর), সন্ধ্যা ৭টা ১৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লন্ডন থেকে বাংলাদেশে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাতাহাতির ঘটনায় বিমানের সাধারণ যাত্রী, শিশু ও বয়স্কদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই ব্যক্তি প্রথমে তুমুল তর্কে জড়ান। একপর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হন এবং হাতাহাতির সময় এক যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানের কেবিন ক্রু এবং অন্য যাত্রীরা এগিয়ে আসেন এবং তাদের আলাদা করার চেষ্টা করেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, “আমি এখনও বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। আকাশপথে যাত্রীদের এমন আচরণে নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
ভিডিও দেখুন