1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি
শনিবার (১৯ সেপ্টেম্বর) ২০২৬, সন্ধ্যা ৭টা ১৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও সিআর পরোয়ানাভুক্তসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারের অভিযোগে পিন্টু দাশ, মো. আলভী জাবরান প্রকাশ তানহা ও মো. জুয়েলকে আটক করা হয়।

মাদক সেবনের অভিযোগে মো. ইমরান, মো. জাহেদ ও অমর জ্যোতি চাকমাকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া চুরি মামলার অভিযোগে মো. মোবারক হোসেন রায়হান এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি জেসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. ইমরান, মো. জাহেদ, মো. মোবারক হোসেন রায়হান ও জেসমিন বেগমকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়। অপর আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

রাঙামাটি শহর ও আশপাশের এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar