1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পটুয়াখালীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪ - bdtelegraph24.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

পটুয়াখালীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি
শনিবার (১৯ সেপ্টেম্বর) ২০২৬, সকাল ১০টা ৪৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাকবাজার সংলগ্ন দলুগাজীর মোড় এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ চার জন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঘটা এ দুর্ঘটনায় আরও সাত জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ইজিবাইক চালক কাইউম প্যাদা (৫০), যাত্রী জাহাঙ্গীর হাওলাদার (৩২), শিল্পী রানী (৪০) ও তার মেয়ে বিথী রানী (২২)। তারা সবাই গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বৌবাজার এলাকার বাসিন্দা। শিল্পী রানী তার মেয়েকে নিয়ে পটুয়াখালী শহরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ‘ইমরান ট্রাভেলস’ নামে একটি বাস বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত সাড়ে ১১টার দিকে দলুগাজীর মোড় এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ইজিবাইক দুটিই রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই শিল্পী রানী, বিথী রানী ও কাইউম প্যাদা মারা যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর হাওলাদারের মৃত্যু হয়। আহত লিলি বেগম (৪০) ও শামসুন্নাহার (৬০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উদ্ধার কার্যক্রম ও আইনি ব্যবস্থা

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রেজোয়ান বলেন, “ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের ভেতরে কেউ আটকে আছেন কি না বা পানিতে আর কোনো লাশ আছে কি না, তা নিশ্চিত হতে রাতে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে।”

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar